© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপহৃত ছাত্রীকে প্রাইভেটকারে রেখে পালাল অপহরণকারীরা

শেয়ার করুন:
অপহৃত ছাত্রীকে প্রাইভেটকারে রেখে পালাল অপহরণকারীরা
central-desk
০৯:২৪ এএম | ২৯ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে প্রাইভেটকারে রেখে পালিয়েছে অপহরণকারীরা। সোমবার রাতে চট্টগ্রাম মহানগরের সিরাজদৌল্লাহ রোডে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে প্রাইভেটকারে রেখে পালিয়েছে অপহরণকারীরা। সোমবার রাতে চট্টগ্রাম মহানগরের সিরাজউদৌল্লাহ রোডে এই ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরীর চট্টেশ্বরী রোড থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। নগরীর বিভিন্ন জায়গায় কয়েকটি টিমে ভাগ হয়ে পুলিশ অভিযান শুরু করে।

চকবাজার, পাঁচলাইশসহ আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে সিরাজউদৌল্লাহ রোডের লালদীঘি এলাকায় অপহরণকারীরা প্রাইভেটকারে মেয়েটিকে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার ও কারটি (চট্টমেট্রো-গ-১৩-৪১৫১) জব্দ করে।

ওসি আরও জানান, ছাত্রীকে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) আমেনা বেগম তার নিজস্ব গাড়ীতে করে থানায় নিয়ে আসেন। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে পুলিশের কথা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

টাইমস/এসআর/জিএস

মন্তব্য করুন