চাল রপ্তানির পদক্ষেপ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

সরকার উদ্বৃত্ত চাল রপ্তানির পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। কিন্তু এক শ্রেণীর লোক সরকারের এ সফলতা চোখে দেখে না। তারা কেবল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে কিংবদন্তী সঙ্গীত শিল্পী সুবির নন্দীর স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ১৬ কোটি মানুষের এ দেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ হলেও এখন তা খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’

তিনি বলেন, বর্তমান সরকারের গত ১০ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কারণে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সুচকের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে অতিক্রম করেছে।

সুবির নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘নন্দী কেবলমাত্র কিংবদন্তী সংগীত শিল্পী ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন ভদ্র এবং ভালো মনের মানুষ।’

মন্ত্রী বলেন, চলতি বছর দেশ আহমেদ ইমতিয়াজ বুলবুল, টেলিসামাদ ও আইয়ুব বাচ্চুসহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।

সাবেক খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী ও এডভোকেট বলরাম পোদ্দার, বিএসজে-এর সাধারণ সম্পাদক বরুণ সরকার রানা, প্রখ্যাত সংগীত শিল্পী রফিকুল আলম, এসডি রুবেল, অভিনেত্রী তারিন জাহান এবং সুবির নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী স্মরণ সভায় বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026