মৌলভীবাজারে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ধর্ষণ ও অনুপ্রবেশের মামলা

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বাসিন্দাম গোপাল মাদ্রাজী (৩২)। তার গ্রামের বাড়ি পাথারকান্দি থানার লক্ষ্মীপুর গ্রামে।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার এক কিশোরীকে ধর্ষণ এবং বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে জুড়ী থানায় গত শনিবার দুটি মামলা হয়েছে।

পুলিশ জনায়, প্রায় পাঁচ মাস আগে নিজ এলাকায় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেন গোপাল মাদ্রাজী। এরপর পালিয়ে পাশের বড়লেখা উপজেলার পাথারিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন। উপজেলার সোনারুপা চা–বাগানে সীতারাম মাদ্রাজী নামে তার এক আত্মীয় আছেন। ওই আত্মীয়ের বাড়িতে তিনি আশ্রয় নেন। সীতারাম ওই চা–বাগানে শ্রমিকের কাজ করেন। প্রায় দুই মাস আগে তিনি (সীতারাম) অসুস্থ হয়ে পড়লে তার পরিবর্তে গোপাল কাজটি পান। এ সময় ওই কিশোরীর (১৭) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গোপাল বেড়ানোর কথা বলে ৬ জুন ওই কিশোরীকে নিয়ে পাথারিয়া পাহাড়ে যান। সেখানে তিনি তাকে আটকে রেখে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। গোপাল লুকিয়ে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকার বাজারে গিয়ে খাবার কিনে আনতেন।

পুলিশ আরো জানায়, গত শনিবার বিকালে তুমুল বৃষ্টি শুরু হলে পাহাড়ের কাছে মাজারে আশ্রয় নেন গোপাল মাদ্রাজী ও ওই কিশোরী। এ সময় তাদের দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে কিশোরী লোকজনদের ঘটনাটি খুলে বলে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই দিন রাতে কিশোরীর বাবা বাদী হয়ে গোপালের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ মামলা করেন। একই সময়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে জুড়ী থানার উপপরিদর্শক সুরুজ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে অপর একটি মামলা করেন।

ওই কিশোরীকে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। গোপাল মাদ্রাজী অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on:

সর্বশেষ

আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026