© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যাপোলো হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

শেয়ার করুন:
অ্যাপোলো হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
own-reporter
০১:৪৫ পিএম | ১২ জুন, ২০১৯

শারীরিক অসুস্থতাজনিত কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে তিনি হাসপাতালেই থেকে যান।

শারীরিক অসুস্থতাজনিত কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে তিনি হাসপাতালেই থেকে যান।

অ্যাপোলো হাসপাতালের একজন কর্মকর্তা জানান, উনি এখনও ভর্তি আছেন। তার অবস্থা এখন ভালো।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিকেল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন তিনি ইনশাল্লাহ ২০১৯-২০ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন।'

বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে অর্থমন্ত্রী মুস্তফা কামালের। এটাই হবে তার প্রথম বাজেট।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন