পাহাড় ধসে প্রাণ গেল ঘুমন্ত দম্পতির

ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ ছাদেক (৩২) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)। ছাদেক পেশায় দিনমজুর। বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ ছাদেক কয়েক বছর আগে আলীকদম উপজেলা থেকে বমুরকুল এলাকায় গিয়ে পাহাড়ের নিচে বসতি গড়ে তোলেন।

ইউপি চেয়ারম্যান আরও জানান, শনিবার রাতেও প্রচুর বৃষ্টিপাত হয়। রাত দুইটার দিকে বমুরকুল এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপরে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন স্বামী-স্ত্রী। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেন। ঘটনার সময় ঘরটিতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।

নিহত ছাদেকের প্রতিবেশী আজিজুল হামিদ বলেন, বিকট আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে দেখেন ছাদেকের ঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে ছাদেক ও তার স্ত্রী ওয়ালিদার লাশ বের করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা অন্যদের সেখান থেকে সরানোর কাজ চলছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026