মিরসরাইয়ে লেগুনায় ট্রাকের ধাক্কা, ছাত্রলীগ নেতাসহ নিহত ২

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার জামালের দোকান এলাকার বাসিন্দা মোশারফ হোসেন (৩০) ও একই উপজেলার মিঠাছড়া বাজারের মন্দাবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন (৬০)। মোশারফ হোসেন উপজেলা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, যাত্রী নামাতে মহাসড়কের জামালের দোকান এলাকায় থামে লেগুনাটি। এ সময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন নয়জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মোশারফ হোসেনকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, রাত ১০টার দিকে জামালের দোকান এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নিই। সেখানে একটি লেগুনার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এই দুর্ঘটনায় নিহত একজনকে দেখতে পাই আমরা। পরে আরও একজন মারা গেছে বলে খবর পাই।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই আব্দুস সামাদ বলেন, দুর্ঘটনা কবলিত এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026