রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিয়েছে দলটি। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ শুরু করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রীর ছোট ভাই এ কে আবদুল মোমেন। তিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।