হরমুজ প্রণালিতে আটকা জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৪৯ এএম | ০৪ মে, ২০২৬
যুদ্ধের অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান তা পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরানের দেওয়া প্রস্তাবটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এই পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি।
এদিকে, আজ থেকে সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে, সেগুলো নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে, হরমুজে নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় মার্কিন যেকোনো হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এমআই/এসএন