© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গে নির্বাচনভবানীপুর আসনে পিছিয়ে পড়েছেন মমতা

শেয়ার করুন:
ভবানীপুর আসনে পিছিয়ে পড়েছেন মমতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ এএম | ০৪ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আছেন। এগিয়ে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

সোমবার ভোট গণনার প্রাথমিক পর্যায়ে এ চিত্র দেখা গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিনিধি সেখানকার কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর সমর্থকদের উল্লাসের খবরও জানিয়েছেন।

শুধু ভবানীপুর-ই নয়, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি অনেকটা এগিয়ে।

প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে ৭১ আসনে। তৃণমূল ৪৭ আসনে।

কোন রাজ্যে কারা এগিয়ে

তামিলনাড়ুতে ৩২ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর এনডিএ এগিয়ে আছে ২ আসনে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ ও এলডিএফ। এই দুটি দল এগিয়ে আছে ৩৮ আসন। আর এনডিএ পেয়েছে ৪ আসন।

আসামে এনডিএ এগিয়ে আছে ১২ আসনে।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।

এমআই/এসএন  

মন্তব্য করুন