© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান ও ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদার

শেয়ার করুন:
পাকিস্তান ও ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ০৪ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান ও ইরান। এ প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে উভয় নেতা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক পক্ষগুলোর মধ্যে শান্তিপূর্ণ সমাধান প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকা ও আন্তরিক মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পুনর্ব্যক্ত করেন যে, সংলাপ ও কূটনীতিই আঞ্চলিক সংকট নিরসন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় গঠনমূলক সম্পৃক্ততা, আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অঞ্চলজুড়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তথ্যসূত্র: আল জাজিরা

টিজে/এসএন 

মন্তব্য করুন