দুর্নীতি মামলায় নেতানিয়াহুর সাক্ষ্যগ্রহণ বাতিল
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ০৪ মে, ২০২৬
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার আজকের নির্ধারিত সাক্ষ্যগ্রহণ কর্মসূচি বাতিল করা হয়েছে।
গত রাতে তার প্রতিরক্ষাদল আদালতকে একটি বার্তা পাঠানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইসরাইল গণমাধ্যম।
আদালত প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাটর্নি অমিত হাদাদের কাছ থেকে রাতে পাওয়া আপডেটের পরিপ্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হবে না।’
তবে কী কারণে এই শুনানি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আদালত জানায়নি।
আজ সকালে আদালতে হাজির হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতিসংক্রান্ত অভিযোগের জবাব দেওয়ার কথা ছিল। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। গাজা ও ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধের কারণে দীর্ঘদিনের এই বিচার প্রক্রিয়া এর আগেও বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমআর/এসএন