এগিয়ে গেলেন শুভেন্দুনিজ আসনে পাঁচশরও বেশি ভোটে পিছিয়ে গেলেন মমতা
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ০৪ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভবানিপুর আসনে। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও প্রধান বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী নির্বাচন করেছেন।
সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা শুরুর পর সারাদিন সেখানে এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকেলের পর উত্তপ্ত পরিস্থিতি হলে সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ থাকে।
এরপর আবার ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় মমতা পিছিয়ে গেছেন।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ১৬ রাউন্ড গণনা শেষে শুভেন্দুর চেয়ে মমতা ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন।
এখন আরও চার রাউন্ড ভোট গণনা বাকি। এরপরই জানা যাবে সেখানে কে জিতেছেন। ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরের উপনির্বাচনে তিনি জেতেন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
নন্দ্রিগ্রাম আসনে এবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। এরমাধ্যমে তিনি টানা তৃতীয়বার এই আসনে জিতলেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নন্দ্রিগামে ১০ হাজার ২০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনার কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত নামে একটি কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছ ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন। সাখাওয়াত কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। কিন্তু তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র: আনন্দবাজার
এবি/টিএ