© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালির কাছে মার্কিন রণতরী লক্ষ্য করে ফের ইরানের হামলা

শেয়ার করুন:
হরমুজ প্রণালির কাছে মার্কিন রণতরী লক্ষ্য করে ফের ইরানের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ০৪ মে, ২০২৬
ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ারগুলো হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে সতর্কতামূলক গোলাবর্ষণ করেছে ইরানি নৌবাহিনী। ইরান জানিয়েছে, এই ধরনের পদক্ষেপকে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

সোমবার (৪ মে) ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বেশ কিছু মার্কিন ডেস্ট্রয়ার তাদের রাডার সিস্টেম বন্ধ করে ওমান সাগরের মধ্য দিয়ে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিন জাহাজগুলো পুনরায় রাডার চালু করার সাথে সাথেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনী সেগুলোকে সনাক্ত করে। রাডার সনাক্তকরণের পরপরই রেডিও বার্তার মাধ্যমে মার্কিন জাহাজগুলোকে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। রেডিও সতর্কতা উপেক্ষা করে আমেরিকান-জায়নবাদী ডেস্ট্রয়ারগুলো অগ্রসর হতে থাকলে ইরানি নৌবাহিনী ক্রুজ মিসাইল, রকেট এবং কমব্যাট ড্রোন ব্যবহার করে জাহাজগুলোর কাছে সতর্কতামূলক গোলাবর্ষণ করে।

ইরানি সেনাবাহিনীর দাবি, মার্কিন রণতরীগুলো প্রাথমিকভাবে রাডার বন্ধ করে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে প্রবেশের যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধবিরতির অবমাননা হিসেবে দেখা হবে এবং এর ফলে যেকোনো পরিস্থিতির জন্য শত্রু পক্ষই দায়ী থাকবে।

ইরানের নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঞ্চলিক জলসীমায় যেকোনো উস্কানিমূলক তৎপরতার দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত।

আইআর/টিএ

মন্তব্য করুন