© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ এএম | ০৫ মে, ২০২৬
ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নকারী মার্কিন জাহাজগুলোর ওপর হামলা চালালে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে।

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে তিনি মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ওপরও জোর দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নতমানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব।

সূত্র: আল-জাজিরা

এসকে/টিএ

মন্তব্য করুন