© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পইরান সমঝোতায় রাজি না হলে আগের চেয়ে তীব্র হামলা শুরু হবে

শেয়ার করুন:
ইরান সমঝোতায় রাজি না হলে আগের চেয়ে তীব্র হামলা শুরু হবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ পিএম | ০৬ মে, ২০২৬
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি না হলে ইরানের ওপর আগের চেয়েও তীব্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সমঝোতা হলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৬ মে) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ধারণা করছি যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো ইরান মানবে, যদিও এটি অনেক বড় অনুমানের বিষয়। তবে যদি ইরান শর্ত মানে তাহলে ইতিমধ্যে ঐতিহাসিক অভিযানে পরিণত হওয়া এপিক ফিউরি শেষ হয়ে যাবে। এবং হরমুজ প্রণালিতে অত্যন্ত কার্যকর নৌ-অবরোধ ইরানসহ সবার জন্য খুলে যাবে। কিন্তু যদি তারা শর্ত না মানে, বোমাবর্ষণ শুরু হয়ে যাবে। আর দুঃখের বিষয়, এবারের হামলা হবে আগের চেয়েও তীব্র।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারকে রাজি হতে পারে। ১৪ দফার এ স্মারক অনুযায়ী, দুই দেশসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হবে। এরপর ৩০দিন ব্যাপী তারা আলোচনা করবে। সেখানে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ প্রত্যাহার, ইরানের পারমাণবিক কার্যক্রম, ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থ ছাড় দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

কিন্তু আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু এবং নৌ-অবরোধ আরোপ করতে পারবে।

এবি/টিএ

মন্তব্য করুন