© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান আইএসপিআর প্রধানভারতের কথা কেউ শোনে না, কেউ বিশ্বাসও করে না

শেয়ার করুন:
ভারতের কথা কেউ শোনে না, কেউ বিশ্বাসও করে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ০৭ মে, ২০২৬
ভারতের কথা কেউ শোনে না, কেউ বিশ্বাসও করে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

'মারকা-ই-হক'-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের বিরুদ্ধে এ মন্তব্য করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর উপপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল শাফাআত আলী এবং বিমানবাহিনীর উপপ্রধান (প্রকল্প) এয়ার ভাইস মার্শাল তারিক গাজী।

গত বছরের ২২ এপ্রিল পেহেলগাম হামলা থেকে শুরু করে পাকিস্তানের 'অপারেশন বুনইয়ানুম মারসুস এবং ১০ মে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার যে অধ্যায় শেষ হয়, পাকিস্তান সেটিকে 'মারকা-ই-হক' বা 'সত্যের যুদ্ধ' হিসেবে উল্লেখ করে থাকে।

এদিনের সংবাদ সম্মেলনের শুরুতেই আহমেদ শরিফ চৌধুরী দেশবাসীকে মারকা-ই-হক'-এর এক বছর পূর্তির শুভেচ্ছা জানান। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং বহু-মাত্রিক সামরিক অভিযানের মাধ্যমে শত্রুকে পরাজিত করেছে। তিনি বলেন, আজ আমরা কী হয়েছিল তা নিয়ে খুব বেশি কথা বলব না। বরং ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময় নিয়ে বেশি আলোচনা করব। তিনি আরও বলেন, এই সংঘাতের 'কৌশলগত পরিণতি' তুলে ধরা হবে।

আইএসপিআর প্রধান বলেন, মারকা-ই-হক-এর ১০টি কৌশলগত পরিণতি রয়েছে। এর প্রথমটি হলো পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে উপস্থাপনের ভারতীয় বয়ান 'সমাধিস্থ হয়েছে। তার ভাষায়, কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। পেহেলগাম ঘটনার এক বছর পেরিয়ে গেলেও পাকিস্তানের তোলা প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি।

তিনি প্রশ্ন করেন, (পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার) প্রমাণ কোথায়?'। এরপর তিনি বলেন, কেউ এটা বিশ্বাস করে না। কেউ তাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না। তিনি বলেন, দ্বিতীয় কৌশলগত পরিণতি হলো পুরো অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা স্থিতিশীলতার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা দূত হলো পাকিস্তান এবং পাকিস্তানের বর্তমান নেতৃত্ব।

সূত্র: ডন

আইকে/টিএ

মন্তব্য করুন