© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাল প্রথম তেলবাহী ট্যাঙ্কার

শেয়ার করুন:
হরমুজ প্রণালি পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাল প্রথম তেলবাহী ট্যাঙ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ০৮ মে, ২০২৬
ইরানের অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে একটি তেলবাহী ট্যাঙ্কার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। অবরোধ পরিস্থিতির মধ্যে প্রণালি পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছানো এটিই প্রথম জাহাজ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার (৮ মে) কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কার ‘ওডেসা’ শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার সেওসান উপকূলের একটি মুরিং সুবিধার কাছে পৌঁছায়। জাহাজটিতে আনুমানিক ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে বলে জানা গেছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ট্যাঙ্কারটির তেল পরিশোধনের পর দেশীয় বাজারে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি পণ্য হিসেবে সরবরাহ করা হবে।
এএফপির এক সূত্রের বরাতে জানা গেছে, ‘ওডেসা’ গত ১৭ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রম করে। সে সময় অবরোধে সাময়িক শিথিলতা ছিল।

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি দক্ষিণ কোরিয়ান জাহাজ দুবাই বন্দরে পৌঁছেছে। সেখানে বিস্ফোরণের কারণ তদন্ত করা হবে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ নিয়ে কোনো মন্তব্য করা হবে না। এর আগে কিছু মহল থেকে ঘটনাটিকে ইরানের হামলা বলে দাবি করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তার মধ্যে এই চালান দক্ষিণ কোরিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিছুটা কমাতে সহায়তা করবে।

কেএন/এসএন

মন্তব্য করুন