© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল

শেয়ার করুন:
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ পিএম | ০৮ মে, ২০২৬
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনে অবসান হলো। নানা চড়াই উ”রাই পার হয়ে টিভিকে ১১৮ বিধায়ক জোগাড় নিশ্চিত করে। এরপরই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় দলটি।

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে) রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছ থেকে সরকার গঠনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়।

গত মাসের বিধানসভা নির্বাচনে নবাগত দল হিসেবে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনে ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে ছিল। দলটির ১০৮ আসনের সঙ্গে কংগ্রেসের পাঁচ, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও ভারতের কমিউনিস্ট পার্টি থেকে দুটি করে আসন পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসন অর্জন করেছে টিভিকে। গেল বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন পরপর দুজনের সাক্ষাৎ হয়েছিল।

উভয়বারই আরলেকার সরকার গঠনের জন্য বিজয়ের দাবি নাকচ করে দেন। কারণ সরকার গঠনে বিধানসভায় টিভিকের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল না।

এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকে-কে সমর্থন জানিয়েছে। তারা আগে ডিএমকের মিত্র ছিল।

এর আগে ডিএমকে প্রধান স্ট্যালিন জোটের ছোট দলগুলোর উদ্দেশে বলেছিল, নিজস্ব বিবেচনায় চাইলে টিভিকে-কে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পাবে বিধায়করা।

এতে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে অসমর্থিত সূত্র দাবি করেছে।

সেই সঙ্গে কংগ্রেসও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।

এসকে/টিকে

মন্তব্য করুন