© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন নৌবাহিনীর অবরোধ ভেঙে ইরানে ফিরল ৩ তেলবাহী ট্যাঙ্কার

শেয়ার করুন:
মার্কিন নৌবাহিনীর অবরোধ ভেঙে ইরানে ফিরল ৩ তেলবাহী ট্যাঙ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ এএম | ০৯ মে, ২০২৬
মার্কিন নৌবাহিনীর অবরোধ ভেঙে গত দুই দিনে হরমুজ প্রণালি হয়ে তিনটি খালি ইরানি তেলের ট্যাঙ্কার স্বদেশে ফিরেছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাকিং ওয়েবসাইট।

আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাকিং ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ব্যবহার করে ওই ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারগুলো নিজেদের জলসীমায় প্রবেশ করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই তিনটি ট্যাঙ্কারের মধ্যে অন্তত দুটির গতিবিধি ও অবস্থান স্যাটেলাইট ইমেজেও (কৃত্রিম উপগ্রহের ছবি) শনাক্ত করা গেছে।

সূত্র : আল-জাজির

এমআর/টিকে  

মন্তব্য করুন