© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজের সময় মক্কার স্কুলগুলোতে ক্লাস হবে অনলাইনে

শেয়ার করুন:
হজের সময় মক্কার স্কুলগুলোতে ক্লাস হবে অনলাইনে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ এএম | ০৯ মে, ২০২৬
হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীর যানজট নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে এই সপ্তাহ থেকে সেখানকার স্কুলগুলোতে আংশিক অনলাইন বা দূরশিক্ষণ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং শহরের পরিবহন ব্যবস্থার ওপর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মক্কা অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্দিষ্ট কিছু এলাকার স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদান করা হবে। বিশেষ করে মাদ্রাসাতি প্ল্যাটফর্ম ব্যবহার করে এই শিক্ষা কার্যক্রম চলবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। সরকারের এই পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই অনলাইন ক্লাস কার্যকর হবে।

মূলত হজের সময় মক্কায় লাখো মানুষের সমাগম ঘটে। এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং মসজিদুল হারামের চারপাশের রাস্তাগুলোতে যানবাহনের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে হজযাত্রী ও সেবাপ্রদানকারী সংস্থাগুলোর যানবাহন চলাচলে বাড়তি সুবিধা হবে।নিরাপত্তা ও ট্রাফিক বিভাগগুলোও তাদের পরিকল্পনা মাফিক কাজ করতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব বিবেচনা করে নির্দিষ্ট কিছু স্কুলকে অনলাইন ক্লাসের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মসজিদুল হারামের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান এবং দ্বিতীয় ও তৃতীয় রিং রোডের পাশে অবস্থিত স্কুলগুলো। এ ছাড়া যেসব স্কুল ভবন হজ কার্যক্রমের জন্য সরকারি বিভিন্ন সংস্থার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে, সেখানেও সরাসরি ক্লাস বন্ধ থাকবে।

মক্কা শিক্ষা বিভাগ জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে তারা সংশ্লিষ্ট সব দপ্তরের সাথে নিবিড়ভাবে কাজ করছে। অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখতে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন