হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে কাতারের দ্বিতীয় এলএনজি ট্যাংকার
ছবি: সংগৃহীত
০৮:১৯ পিএম | ১১ মে, ২০২৬
ইরান ও পাকিস্তানের মধ্যে হওয়ায় বিশেষ ব্যবস্থার আওতায় প্রথম কার্গোবাহী জাহাজ পার হওয়ার কয়েক দিন পর এবার কাতারের দ্বিতীয় এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করছে। রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন ‘মিহজেম’ নামের জাহাজটি কাতারের রাস লাফান বন্দর থেকে ছেড়ে পাকিস্তানের পোর্ট কাসিমের উদ্দেশে যাত্রা করেছে।
জাহাজটি আগামীকাল সেখানে পৌঁছানোরও কথা রয়েছে।
এর আগে ‘আল খারাইতিয়াত’ নামের একটি এলএনজি ট্যাংকার ইরানের অনুমোদিত উত্তরাঞ্চলীয় রুট দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম শুরু করে। রবিবার জাহাজটি সফলভাবে প্রণালিটি পার হয়।
এবি/টিএ