© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপত্তারক্ষীর আচরণে ক্ষমা চাইলেন গোবিন্দ

শেয়ার করুন:
নিরাপত্তারক্ষীর আচরণে ক্ষমা চাইলেন গোবিন্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ১৯ মে, ২০২৬
তারকাদের ঘিরে জনসমাগম, উচ্ছ্বাস আর বিশৃঙ্খলা- বলিউডে এসব যেন নিত্যদিনের ঘটনা। তবে কখনও কখনও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে তারকাকেই সামনে এসে সামাল দিতে হয় পুরো পরিস্থিতি। সম্প্রতি তেমনই এক ঘটনার সাক্ষী থাকলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা।

সম্প্রতি একটি সৌন্দর্য প্রতিযোগিতার জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় অভিনেতাকে ঘিরে ধরেন অনুরাগী ও আলোকচিত্রীদের বড় একটি দল। আর সেই ভিড় সামলাতেই তৈরি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।

অভিযোগ ওঠে, গোবিন্দার নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে এক আলোকচিত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন। মুহূর্তেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই দ্রুত এগিয়ে আসেন গোবিন্দা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিনেতা নিজেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

ভিডিওতে শোনা যায়, সংশ্লিষ্ট আলোকচিত্রী ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন তার গায়ে হাত তোলা হয়েছে। সেই মুহূর্তে গোবিন্দা নিজের নিরাপত্তারক্ষীকে থামিয়ে আলোকচিত্রীর দিকে ইঙ্গিত করে বলেন, তিনি তার বন্ধু। এরপর প্রকাশ্যেই ওই আলোকচিত্রীর কাছে ক্ষমা চান অভিনেতা। তার এই আচরণ মুহূর্তেই পরিস্থিতিকে শান্ত করে ফেলে।



ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন গোবিন্দা। অনেকেই বলছেন, একজন তারকা হয়েও তিনি অত্যন্ত সংযত ও ভদ্র আচরণ করেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, বর্তমান সময়ে এমন মানবিক আচরণ খুব কম তারকার মধ্যেই দেখা যায়।

দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সঙ্গে সহজ ব্যবহার এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত গোবিন্দা। সাম্প্রতিক এই ঘটনাও যেন সেই পরিচিত ব্যক্তিত্বকেই আরও একবার সামনে এনে দিল। পরিস্থিতি সামাল দেওয়ার ধরণ দেখে ভক্তদের একাংশ বলছেন, এ কারণেই এত বছর পরও মানুষের ভালোবাসা ধরে রেখেছেন এই অভিনেতা।

এসএ/টিএ


মন্তব্য করুন