দিনে আয় ছিল মাত্র ৪৬ টাকা, এখন ২১ কোটির বাড়ির মালিক সেই অভিনেতা
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ১১ আগস্ট, ২০২৬
পকেটে অর্থ ছিল না, অনিশ্চিত ছিল ভবিষ্যৎও। একসময় তার দিনে আয় ছিল মাত্র ৩৬ রুপি, যা বাংলাদেশি টাকায় ৪৬।
সেই কঠিন সময় পেরিয়ে আজ কোটি টাকার সম্পত্তির মালিক ভারতীয় অভিনেতা গুরমিত চৌধুরী।
জানা গেছে, তার বাড়ির মূল্যই প্রায় ১৬ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ২০ কোটি ৭৩ লাখেরও বেশি)। শুধু তাই নয়, নিজের স্বপ্নের ফার্মহাউস তৈরির পরিকল্পনাও রয়েছে এই অভিনেতার।
তবে গুরমিতের এই সাফল্য এক দিনে আসেনি।

অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার আগে তাকে পেরোতে হয়েছে নানা প্রতিকূলতা। অর্থকষ্টের সঙ্গে লড়াই করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
টেলিভিশন দিয়েই গুরমিতের জনপ্রিয়তার শুরু। ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান তিনি।
এরপর ‘গীত হুই সবসে পরায়ি’ ও ‘পুনর্বিবাহ’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।
অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন গুরমিত। জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-য় অংশ নিয়ে শিরোপা জেতেন তিনি। এরপর বলিউডেও পা রাখেন। ‘খামোশিয়াঁ’, ‘মিস্টার এক্স’ ও ‘ওয়াজাহ্ তুম হো’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।
ব্যক্তিগত জীবনেও গুরমিত এখন সুখী সংসারী। অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের দাম্পত্য জীবন। নিজেদের সংসারের নানা মুহূর্তও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই দম্পতি।
বর্তমানে প্রায় ২১ কোটি টাকার বাড়ির মালিক হলেও গুরমিতের স্বপ্নের পরিধি আরও বড়। নিজের একটি ফার্মহাউস তৈরির পরিকল্পনাও রয়েছে তার। অর্থাৎ, একটা সময় যেখানে প্রতিদিনের জীবন চালিয়ে নেওয়াই ছিল বড় চ্যালেঞ্জ, আজ সেখানেই নিজের স্বপ্নের বাড়ি তৈরির পরিকল্পনা করছেন তিনি।
গুরমিতের জীবন তাই শুধু বিপুল অর্থ-সম্পদের মালিক হয়ে ওঠার গল্প নয়। বরং অভাব ও অনিশ্চয়তার মধ্য থেকে উঠে এসে নিজের পরিচয় তৈরি করার এক দীর্ঘ সংগ্রামের কাহিনি।
এসএন