© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পপ তারকা পিট পিরার রহস্যজনক মৃত্যু

শেয়ার করুন:
পপ তারকা পিট পিরার রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ঠিক উত্তরে অবস্থিত ননথাবুরিতে নিজ বাসভবন থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৭ নভেম্বর মরদেহ উদ্ধার করা হয়েছে তার। মৃত্যুকালে ৪৭ বছর বয়স হয়েছিল এ গায়িকার।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সংগীত তারকা পিট পিরার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ননথাবুরির পাকক্রেড ২ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে এ তারকার মৃত্যুর খবর তার পক্ষ থেকে ভক্তদের জানানো হয়নি। তবে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে শোক প্রকাশ করেছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, পিট পিরা মূলত পিরাওয়াত আসাওয়াওচিরাউইটের মঞ্চ নাম। পপ ও আবেগঘন গান গেয়ে শ্রোতামহলে খ্যাতি লাভ করেছেন তিনি। ‘পিসমেকার’ ব্যান্ডে বয়ের সঙ্গে পপ জুটি হিসেবেই বেশি পরিচিত তিনি।

এ গায়িকা দীর্ঘ ২৩ বছর পর গত ১৬-১৭ মে এমস্ফিয়ারের ইউওবি লাইভে অনুষ্ঠিত ‘রি:পিস পিসমেকার’ শীর্ষক কনসার্টে প্রথমবারের মতো তারা দু’জন একত্র হয়েছিলেন।

এসএ/

মন্তব্য করুন