আগামী ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘মেরি বয়েজ’
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
আগামী ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মালায়লাম সিনেমা ‘মেরি বয়েজ’। সম্প্রতি সিনেমাটির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির এই সময়ের কথা জানিয়েছেন নির্মাতারা।
নবাগত পরিচালক মহেশ মানস নির্মিত এই সিনেমা প্রযোজনা করেছেন লিস্টিন স্টিফেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ফ্রেমস’-এর ব্যানারে তৈরি হয়েছে ছবিটি। ৬৫ দিনের শুটিং শেষে চলতি বছরের জানুয়ারিতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়।
পোস্টার প্রকাশের সময় দেওয়া বার্তায় নির্মাতারা লিখেছেন, ‘অপেক্ষার অবসান। অবশেষে আসছে ছেলেদের দল। পরিচিত হোন মেরি বয়েজের সঙ্গে। আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে।’

মহেশ মানসের গল্পে নির্মিত সিনেমাটিতে একদল তরুণের জীবন ও সমসাময়িক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। নামভূমিকায় অভিনয় করেছেন ‘অফিসার অন ডিউটি’খ্যাত ঐশ্বরিয়া রাজ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন কীর্তনা পিএস, পার্বতী দাস, শ্বেতা ওয়ারিয়র, শন জয় ও সাফবয়।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নবাগত শ্রীপ্রসাদ চন্দ্রন। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন স্যাম সিএস, চিত্রগ্রহণে ফাইজ সিদ্দিক এবং সম্পাদনায় আকাশ জোসেফ ভার্গিস।
সূত্র: সিনেমা এক্সপ্রেস
এসএ/