© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া

শেয়ার করুন:
২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকার মঞ্চে গাইতে আসছেন।

'ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা' শীর্ষক এই কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। দেশের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ কনসার্টটির আয়োজন করছে। টিকিটিং পার্টনার হিসেবে রয়েছে টিকিফাই (Tickify), যার ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিট সংগ্রহের লিংক: https://tickify.live/o/tickify/otilia-returns-bilionera

আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, কনসার্টটি আয়োজনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক অনুমতিপত্র নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেই সম্পূর্ণ আয়োজন পরিচালনা করা হবে। বিশ্বজুড়ে জনপ্রিয় 'বিলিয়নেরা গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার লাইভ পারফরম্যান্স ঘিরে এরই মধ্যে বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড সিইও নাইম আশরাফ বলেন, 'আমরা অতীতে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সিগনেচার ইভেন্ট আয়োজন করেছি। এবারের ওটিলিয়া কনসার্টটিকেও আমরা একটি সিগনেচার ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের আয়োজন উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।'

তিনি আরও বলেন, 'দর্শকদের আনন্দ ও সন্তুষ্টির পাশাপাশি পুরো আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

দীর্ঘদিন ধরে দেশের বিনোদন ও ইভেন্ট ম্যানেজমেন্ট অঙ্গনে কাজ করে আসা ইমেকার্স বাংলাদেশ প্রত্যাশা করছে, ওটিলিয়ার এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠবে।

এমআই/

মন্তব্য করুন