© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০১:৪৫ পিএম | ১৫ জানুয়ারি, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান। আজ বুধবার (১৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এই প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো— নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন।  

বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে একটি বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর বিস্তারিত জানাতে বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলন রয়েছে।

এসব কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিশনের আবেদনের প্রেক্ষিতে ১৫ দিন সময় বাড়িয়ে ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়। অন্যদিকে জনপ্রশাসন সংস্কার ও বিচার বিভাগ কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহম্মদ ইউনূস। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করে ছয় সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন।

মন্তব্য করুন