© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রসফায়ার: ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা  

শেয়ার করুন:
ক্রসফায়ার: ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা   
own-reporter-cox-s-bazar
০৮:৩১ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজারে বন্দুকযুদ্ধের নামে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছে।

রবিবার দুপুরে নিহত মিজানুর রহমানের বোন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা নুর নাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জুলকার নাইন জিল্লু।

মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামি করা হয়েছে। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগে এটিসহ ১৪টি মামলা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জানান, ভিকটিম মিজানুর রহমান মোবাইল ব্যাংকিং পরিচালনা করে জীবিকা নির্বাহ করতো। গত ৫ই এপ্রিল সকালে টেকনাফ উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং মিজানের পরিবার সদস্যদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণে বাঁচতে মিজানের পরিবার ধারকর্য করে দুই লাখ টাকা দেয়। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রাত পৌনে বারোটার দিকে ‘বন্দুকযুদ্ধ’-র নাটক সাজিয়ে মিজানুরকে গুলি করে হত্যা করা হয়।

আইনজীবী জুলখার নাইন জিল্লুর বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছেন আদালত। এ ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কি-না তা আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে ওসি প্রদীপ

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

টাইমস/এইচইউ

মন্তব্য করুন