ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার গল্প

আলেক্সান্দ্রো ভিক্টোরিয়া। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম সফল শাসকদের একজন। বলা হয়, ব্রিটিশ লোকদের জন্য সবচেয়ে দীর্ঘ সুখ-শান্তি-সমৃদ্ধময় সময় ছিল রানী ভিক্টোরিয়ার যুগ।

রাজা তৃতীয় জর্জ এর চার পুত্র। জর্জের চতুর্থ পুত্র প্রিন্স এডওয়ার্ডের কন্যা হলেন ভিক্টোরিয়া।

১৮১৯ সালে ২৪ মে কিংস্টন প্যালেসে জন্মগ্রহণ করেন আলেক্সান্দ্রো ভিক্টোরিয়া। ১৮২০ সালে তার দাদা রাজা তৃতীয় জর্জ মারা যান। এর ঠিক ৬ দিন পর মারা যান বাবা প্রিন্স এডওয়ার্ড।

অতঃপর গ্রেট বৃটেনের রাজা হন রাজা জর্জের আরেক পুত্র উইলিয়াম চতুর্থ। কিছুদিন পর তিনিও মারা যান। একে একে রাজা জর্জের চার পুত্রের সবাই মারা যান। ভিক্টোরিয়া ছাড়া তাদের কারো কোন সন্তান ছিল না।

তাই ১৮৩৭ সালে গ্রেট বৃটেনের রানী হিসেবে শাসনভার গ্রহণ করেন ভিক্টোরিয়া। তিনি ১৮৩২-১৯০১ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে ব্রিটিশ সাম্রাজ্য শাসণ করেছেন।

রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটেনের শাসক ছিলেন।

তিনিই প্রথম রানী যিনি ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন “বাকিংহাম প্যালেস”-এ বসবাস করেছিলেন।

ঊনিশ শতকে ব্রিটেনে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটে। এর প্রভাবে ব্রিটেন বিশ্বব্যাপী তাদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। রানী ভিক্টোরিয়া ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে নেতৃত্ব দেন। তাই তাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং অহংকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

তার সময়ে চীন ও ব্রিটেনের মধ্যে প্রথম আফিমের যুদ্ধ (১৮৩৯-১৮৪২) অনুষ্ঠিত হয়। এ যুদ্ধে পরাজিত হলে চীন ব্রিটেনের কাছে হংকং দ্বীপ লিজ দিতে বাধ্য হয়।

১৮৫৭ সালে ভারতে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। ১৮৭৭ সালে রানী ভিক্টোরিয়া ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞীর দায়িত্ব নেন।

তার সময়ে ১৮৫৩ সালে উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন লর্ড ডালহৌসি। এছাড়া ১৮৫৭ সালে কাগজের মুদ্রা এবং ১৮৬১ সালে পুলিশ সার্ভিস চালু করেন লর্ড ক্যানিং।

রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রানী ভিক্টোরিয়া অত্যন্ত রক্ষণশীল ছিলেন। একবার রাজদরবারে এক নারী কর্মচারীকে দেখে গর্ভবর্তী মনে হয়েছিল। রানী সন্দেহ করলেন যে, ওই নারীর কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই তিনি তার কুমারীত্ব পরীক্ষা করতে বললেন। পরীক্ষা করে দেখা গেল নারীর পেটে টিউমার। এক পর্যায়ে ওই নারী মারা যায়। এ ঘটনায় রানী ভিক্টোরিয়ার জনপ্রিয়তা অনেক কমে গিয়েছিল।

লর্ড মেলবোর্ন ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন। তার সাথে রানীর গভীর বন্ধুত্ব হয়। লর্ড মেলবোর্ন নিজেও একজন রক্ষণশীল। তাই রানী অধিকাংশ সময় তার পরামর্শেই রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন।

স্বামী প্রিন্স আলবার্টের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন রানী ভিক্টোরিয়া। ১৮৬১ সালে মাত্র ৪১ বছর বয়সে আলবার্ট মারা গেলে তিনি ভীষণ মর্মাহত হন। শোকাতুর রানী জনসম্মুখে আসা বন্ধ করে দিয়েছিলেন। জনগণের কাছ থেকে গোপনতায় তার জনপ্রিয়তা হ্রাস পায়।

তবে তার শাসনের শেষ দিকে বিশ্বব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য ব্যাপক সম্প্রসারিত হলে তিনি জনপ্রিয়তা ফিরে পান। অত্যন্ত রক্ষণশীল হলেও তার সাহসী মনোভাবের কারণে তিনি ব্রিটিশ জনগণের হৃদয়ে পৌঁছতে সক্ষম হয়েছিলেন।

১৯০১ সালের ২২ জানুয়ারি রানী ভিক্টোরিয়া মারা গেলে ভিক্টোরিয়ান যুগের সমাপ্তি ঘটে। তার সময়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে গ্রেট ব্রিটেন অভূতপূর্ব সাফল্য অর্জন করে।

তাই ভিক্টোরিয়ান যুগের অবসান হলে লোকে বুঝতে পারলো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনও অস্ত যায় না।

 

ইন্টারনেট অবলম্বনে লিখেছেন এনামুল হক।

 

Share this news on:

সর্বশেষ

img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026