রোগাক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দেবে রোবট

বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়নের ফলে চিকিৎসা প্রযুক্তিতে প্রতিনিয়ত ঘটছে নতুন বিপ্লব। এই বিপ্লবে সর্বশেষ সংযোজন হলো সুইস বিজ্ঞানীদের আবিষ্কৃত এক জীবন্ত অতি ক্ষুদ্র রোবট। যা কিনা মানবদেহের রক্তনালী দিয়ে চলাচল করতে পারবে এবং রোগাক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দেবে। সম্প্রতি বিখ্যাত ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, এটি একটি নরম জৈব ডিভাইস, যা দেখতে অণুজীবের মত। এটি তরল পদার্থে কিলবিল করে এবং দ্রুত চলাচল করতে পারে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক সেলম্যান সাকার বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, তাদের আবিষ্কৃত এই নমুনাগুলো দৈর্ঘ্যে প্রায় এক মিলিমিটার। তবে ‘অরিগ্যামি-বেইসড ফোল্ডিং’ পদ্ধতি ব্যবহার করে এর চেয়েও ক্ষুদ্র আকৃতির রোবট তৈরি করা যাবে। এই ক্ষুদ্রাকৃতির রোবট রক্তনালী ও অন্যান্য জটিল তন্ত্রে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এমনকি এটা চলার সময় গতিবেগ, চলাচলের দিক কিংবা ধরণে কোনো পরিবর্তন না করেই কাজ করতে সক্ষম বলে জানান অধ্যাপক সাকার।

প্রতিবেদনে বলা হয়, রোবটগুলোর অঙ্গবিকৃতি কোনো সেন্সর বা নির্দেশক ছাড়াই এমনভাবে ডিজাইন করা যাবে, যা স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী আকৃতি ধারণ করতে পারে। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা নিয়ন্ত্রিত এই ডিভাইসটিকে ছেড়ে দেয়া যাবে, যা দেহের তরল প্রবাহের মাধ্যমে নিজেই সঠিক গন্তব্যের দিকে ছুটে যাবে।

গবেষণা দলের সহ-গবেষক অধ্যাপক ব্রাডলে নেলসন বলেন, প্রকৃতিতে এমন কিছু অণুজীব রয়েছে, যা তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মিল রেখে নিজ আকৃতি পরিবর্তন করতে পারে। এই নীতি অনুসরণ করেই গবেষকরা ক্ষুদ্র আকৃতির রোবটগুলো তৈরি করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এটি একটি সাশ্রয়ী ডিভাইস। এখন এটাকে মানবদেহে ব্যবহারের উপযোগী করে তৈরি করতে গবেষকরা কাজ করে যাচ্ছেন।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026