২৩ আগস্ট : ইতিহাসের এই দিনে

ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনই ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতূহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো পাঠকদের স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টাইমস

শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ , ৮ ভাদ্র ১৪২৬ , ২১ জিলহজ ১৪৪০ হিজরি। ২৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৫তম (অধিবর্ষে ২৩৬তম) দিন। বছর শেষ হতে আরও ১৩০ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

  • ১৯৬২ সালের এই দিনে বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
  • ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
  • ১৯৯১ সালের এই দিনে “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।
  • ১৭৯৯ সালের এই দিনে নেপোলিয়ন মিশর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।
  • ১৮২১ সালের এই দিনে মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৩৯ সালের এই দিনে ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে।
  • ১৮৬৬ সালের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়ার মধ্যে প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯১৪ সালের এই দিনে জাপান-জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪২ সালের এই দিনে স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে রোমানিয়ার সামরিক শাসক উৎখাত।
  • ১৯৮৬ সালের এই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষে মস্কো-ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

  • ১৭৪০ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন রুশ সম্রাট ষষ্ঠ আইভান।
  • ১৭৭৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
  • ১৯২৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এডগার কড। তিনি ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
  • ১৯৭৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কোবি ব্রায়ান্ট। তিনি একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
  • ১৯৯৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন অগাস্ট আমেস। তিনি কানাডিয়ান অশ্লীল অভিনেত্রী।

মৃত্যু

  • ১৮০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস অগাস্টিন কুলম্ব। তিনি ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী।
  • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অমল হোম। তিনি ছিলেন বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
  • ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সমর সেন। তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক।

দিবস
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026