করোনাভাইরাস ছড়িয়েছে মালয়ান ‘প্যাঙ্গোলিন’!

মহামারী করোনাভাইরাস ছড়িয়েছে স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিনের মাধ্যমে। এই প্যাঙ্গোলিন চীনের ঐতিহ্যবাহী একটি খাদ্য। আবার এই প্যাঙ্গোলিনের গায়ের শক্ত আঁশ দিয়ে তৈরি করা হয় ওষুধ। চীনা গবেষকরা বলছেন, এই প্যাঙ্গোলিনের শরীরে এমন একটি ভাইরাস পাওয়া গেছে, যা কোভিড-১৯ এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

কোভিড-১৯ সংক্রমণের উৎস নিয়ে গবেষণা করতে গিয়ে এমন তথ্যই পেয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. টমি ল্যাম। তিনি জানিয়েছেন, চীনে পাচার হওয়া মালয়ান প্যাঙ্গোলিনের মধ্যে কোভিড-১৯ এর সঙ্গে সংশ্লিষ্ট ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আর এই ভাইরাস এখন বিশ্ব জুড়ে মহামারী রূপ নিয়েছে।

এদিকে ন্যাচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা দাবি করেছেন, প্যাঙ্গোলিন বা এ জাতীয় প্রাণী নাড়াচাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। ভবিষ্যতে করোনাভাইরাসের মত মারাত্মক ভাইরাসের সংক্রমণ রোধে বন্যপ্রাণীর বাজারে প্যাঙ্গোলিনের মত প্রাণী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা প্রয়োজন।

বিজ্ঞানীরা আরও বলছেন, বাদুড়ের দেহে যে করোনাভাইরাস আছে, তার সঙ্গে মানুষের দেহে সংক্রমিত করোনাভাইরাসের অনেক মিল পাওয়া গেছে। তবে মানবদেহের কোষ ভেদ করে ভেতরে প্রবেশের ক্ষেত্রে বাদুড়ে পাওয়া ভাইরাসের সংশ্লিষ্টতা নেই।

এদিকে সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক এডওয়ার্ড হোমস বলেন, বন্যপ্রাণীদের মধ্যে এমন অনেক ভাইরাস আছে, যা মানুষের শরীরে সঙ্গে মানিয়ে নিতে পারে। করোনাভাইরাস বাদুড় থেকে হতেই পারে। প্যাঙ্গোলিন থেকে হওয়ার সম্ভাবনাও অনেক। কিন্তু আমি অবাক হবো না, যদি এই ভাইরাসের পেছনে বাদুড় ও প্যাঙ্গোলিন ছাড়াও অন্য কোন প্রাণীর সংশ্লিষ্টতা থাকে।

তবে অধিকাংশ গবেষক শেষমেষ একমত হয়েছেন যে, একক ভাবে কোনো প্রাণীকে করোনাভাইরাসের নেপথ্য হিসেবে দাঁড় করানো যাবে না। কারণ এ ভাইরাস নানা প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে পাওয়া যায়।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026