রাশিয়ায় ইন্টারনেট নিয়ন্ত্রণের প্রতিবাদে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ

ইন্টারনেটে স্বাধীনতা খর্বের প্রতিবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। বিগত মাসে দেশটির পার্লামেন্টে অনুমোদন পাওয়া বিলটির প্রতিবাদে রাজধানী মস্কোসহ তিনটি শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির।

আয়োজকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববারের ওই বিক্ষোভে ১৫ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছে। কয়েকজন বিক্ষোভকারী স্লোগান দেন, ‘ইন্টারনেট থেকে হাত সরাও’, ‘বিচ্ছিন্নতাকে না বলো’। অনেকেই বড় মঞ্চে আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন।

বিক্ষোভকারীরা বলছেন, এর মাধ্যমে অনলাইনে বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করা হচ্ছে যাতে করে ভিন্নমত দমন করা যায়।

তবে সরকারের দাবি, এই আইনের মাধ্যমে বিশ্ব থেকে রাশিয়ার ইন্টারনেট আলাদা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে।

এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা যদি কিছুই না করি তাহলে তা আরও খারাপের দিকে মোড় নেবে। কর্তৃপক্ষ নিজেদের দেখানো পথে হাঁটবে এবং তারা না ফেরার মতো অবস্থায় চলে যাবে।

পুতিনবিরোধীরা বলছেন, মস্কোতে বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেনি।

বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি কঠোর ইন্টারনেট আইন প্রণয়ন করেছে রাশিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে দুটি আইন পাস হয়েছে যেগুলোতে কর্তৃপক্ষবিরোধী কোনও বক্তব্য ও সরকারের দৃষ্টিতে ফেক নিউজ প্রচার করাকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

পার্লামেন্টে পাস হওয়া আইনের অধীনে ডিএনএস নামে পরিচিত ইন্টারনেট অ্যাড্রেস সিস্টেমের নিজস্ব সংস্করণ তৈরি করছে রাশিয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থিত সার্ভারের লিঙ্কগুলো বিচ্ছিন্ন করে ফেলা হলেও তাদের তৈরি ব্যবস্থাটি সচল থাকতে পারবে। দেশটির আইএসপিগুলোকে সরকার নিয়ন্ত্রিত রাউটিং পয়েন্টে সবগুলো ডাটাকে পাঠানোর সক্ষমতা দেখাবে। এর মধ্যদিয়ে ট্রাফিক যাচাই-বাছাই করা হবে। রাশিয়ার অভ্যন্তরীণ ট্রাফিক অনুমোদন পাবে কিন্তু বিদেশি কম্পিউটারে পাঠানো ট্রাফিক আটকে দেওয়া হবে।

রুশ সরকার চায়, দেশটির সব ট্রাফিক যেনও এই রাউটিং পয়েন্টগুলো দিয়ে হয়। যার ফলে দেশটি চীনের মতো সেন্সরশিপ ব্যবস্থা চালু করতে পারে। এই মাসের শেষের দিকে বিলটির ওপর আরেকটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে। পাস হলে আইনটি কার্যকর করার জন্য প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষর লাগবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026