বইমেলায় জমে উঠেছে ‘শিশু প্রহর’

প্রতিবারের মতো এবারও একুশে গ্রন্থমেলায় শিশুদের জন্য করা হয়েছে শিশু প্রহর কর্নার। এই কর্নারটি বেশ বড় ও সারাক্ষণ আনন্দ মুখর থাকে।

বইমেলার দ্বিতীয় দিন শনিবার লোক সমাগম তেমন ছিল না। তবে শিশুদের স্টলগুলোতে শিশু ও অভিভাবকদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা গেছে, শিশুদের স্টলগুলোতে টেবিলে সারি সারি বই রাখা হয়েছে। অনেকে বই পড়ছে। স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী শিশুরা স্টল ঘুরে ঘুরে বই দেখছে। সকাল থেকে রাত পর্যন্ত এই কর্নারটিতে অনেক শিশু ও অভিভাবকদের দেখা গেছে।

নাহিয়ান নামে এক স্কুল শিক্ষার্থী তার বাবা-মার সঙ্গে এসেছে শিশু প্রহর কর্নারে। পছন্দের বই কিনতে স্টলে স্টলে ঘুরছে সে।

নাহিয়ানের বাবা আসাদুল হক বাংলাদেশ টাইমসকে বলেন, ছেলেকে বই কিনে দিতেই বইমেলায় এসেছি। ভালো বই পেলে ছেলেকে কিনে দেব।

মুন্সীগঞ্জ থেকে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিথিল আহমেদ বাংলাদেশ টাইমসকে বলেন, গত বছরের মতো এবারও আমি মায়ের সঙ্গে একুশে গ্রন্থমেলায় বই কিনতে এসেছি। বিজ্ঞান এবং ছোটদের গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে। তাই তো সিসিমপুরের বেশ কিছু বই সংগ্রহ করেছি।

স্টলে বই কিনতে এসেছে চার বছর বয়সী শিশু আদনাব সাকিব। সে বলল, আমি কার্টুন দেখতে ভালোবাসি। তাই আমি কয়েকটি কার্টুনের বই কিনেছি।

আবুল কাউসার (১৬) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। সে জানায়, গল্পের বই পড়তে তার খুব ভালো লাগে। তাই মেলায় এসে হুমায়ূন আহমেদের দুইটি বই কিনেছে।

শিশুতোষ প্রকাশনীর প্রগতি পাবলিশার্সের প্রকাশক আসরার মাসুদ বাংলাদেশ টাইমসকে বলেন, প্রতিবারের মতো এবারও শিশুদের জন্য বেশ কিছু চমকপ্রদ বই প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গ্রন্থমেলায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৯৯৮ সালে থেকে 'শিশু প্রহর' সুবিধা চালু করে বাংলা একাডেমি। মেলার প্রতি শনিবার শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান ও বইয়ের সংগ্রহ রাখা হয়। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কর্নারে শিশুতোষ বইয়ের সংগ্রহ বেশি পাওয়া যায়।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on:

সর্বশেষ

img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026