রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধ হচ্ছে

অবশেষে মোবাইল সুবিধা বাতিল হচ্ছে রোহিঙ্গাদের। এতোদিন কীভাবে তারা এ সেবাটি পেয়েছে সে বিষয়েও জবাবদিহীর মুখোমুখি হতে হচ্ছে মোবাইল অপারেটরগুলোকে। সোমবার এ বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলোকে এ সংক্রান্ত চিঠিও পাঠিয়েছে বিটিআরসি।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেছেন, তারা বহু আগে থেকেই অপরেটরগুলোকে অবৈধভাবে সিম বিক্রি বন্ধ করতে বলেছিলেন।কিন্তু এর পরেও রোহিঙ্গারা বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার করছে বলে জানতে পেরেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

কোন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের কাছে বিপুল পরিমাণ সিম গিয়েছে এমন প্রশ্নে মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, তারা বিষয়টি যাচাই করে দেখবেন এবং সরকারের সে সক্ষমতা রয়েছে।

এদিকে মন্ত্রীর নির্দেশের পর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) মোবাইল ফোন অপরেটরগুলোকে একটি জরুরি চিঠি দিয়েছে গত ১ সেপ্টেম্বর। ওই চিঠিতে রোহিঙ্গাদের ব্যবহৃত সব সিমই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধা না পায় এ বিষয়টি নিশ্চিত করতে আপনাদের সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু বিটিআরসির কমিশন থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারী কমিটি, গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার থেকে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক হারে সিম/রিম ব্যবহার সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।’

চিঠিতে আরও বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে ৭ কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরণের সিম বিক্রি, রোহিঙ্গাদের সিম ব্যবহার বন্ধে তাদের মোবাইল সুবিধা না দেওয়া সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিতকরণে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। চিঠিটি সকল মোবাইল অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026