বিনোদন
বলিউড তারকা ইয়াত্রীখ্যাত অভিনেত্রী ও মডেল ওয়ারিনা হুসাইন। সম্প্রতি আন্তর্জাতিক চেইন শপ চকলেট রুম ক্যাফের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি। ওইদিন ওয়ারিনা কথাও বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে তিনি বলেন, প্রথমবার ঢাকায় এলাম। ভালো লাগছে। এখানকার মানুষ যে এতই বন্ধুসুলভ তা জানা ছিল না আমার।
দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তাকে নিয়ে ঢালিউড দর্শকদের চাহিদার যেন শেষ নেই। বিশেষ করে ‘ঢাকা অ্যাটাক’, ‘অগ্নি’, ‘পোড়ামন’ এই ধরণের ছবিগুলো করার পর দর্শকদের কাছে তার চাহিদাটা বেশিই বেড়েছে।