রাজনীতি
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
প্রয়োজনে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা লড়বেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে তার কার্যালয়ে ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা বলেন।