রাজনীতি থেকে আরও
আবরারকে হত্যার করার কথা স্বীকার ছাত্রলীগ নেতাদের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগের ১০ নেতা-কর্মী হত্যা করার কথা স্বীকার করেছেন গোয়েন্দা পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরে বাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার জেরে রোববার রাতে ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী।
ফেনী নদীর নাম ‘আবরার নদ’ করা হোক: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে প্রথম শহীদ আবরার ফাহাদ। তিনি ফেনী নদীর নাম ‘আবরার নদ’ করারও দাবি জানান। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ফেসবুকে দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ার অপরাধে নারকীয় কায়দায় রাতভর নির্যাতন চালিয়ে ছাত্রলীগের ক্যাডাররা খুন করেছে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। আবরার ফাহাদের মতো নিরীহ নিরপরাধ দেশপ্রেমিক মেধাবী ছাত্রকে হত্যার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে যে, শিক্ষা-প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের জান-মালের কোনো নিরাপত্তা নেই। ইতোপূর্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি স্কুলশিক্ষার্থী এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রলীগের হামলা থেকে রেহাই পায়নি।
আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ
কোম্পানীগঞ্জে আ.লীগের তিন নেতা বহিষ্কার
সম্রাট ও আরমানের ৬ মাসের কারাদণ্ড
সম্রাটের কার্যালয়ে মদ, ইয়াবা, পিস্তল ও ক্যাঙ্গারুর চামড়া
সম্রাটের জুয়া ছাড়া অন্য কোনো নেশা ছিল না: স্ত্রী শারমিন
মেয়রের প্রশংসা করে চট্টগ্রাম মহিলা দলের সভাপতি বহিষ্কার
যুবলীগ নেতা সম্রাট ও আরমান বহিষ্কার
সম্রাটকে নিয়ে তার কাকরাইল কার্যালয়ে র্যাবের অভিযান
যেভাবে গ্রেপ্তার ‘ক্যাসিনো’ সম্রাট
বিএনপির আবদার মানলে দুর্নীতির সঙ্গে আপস করা হবে: তথ্যমন্ত্রী
খালেদা জিয়াকে অনুকম্পা করার যোগ্যতা কারো নেই: গয়েশ্বর