© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একমাস ধরে ভাত খাচ্ছেন না জায়েদ খান!

শেয়ার করুন:
একমাস ধরে ভাত খাচ্ছেন না জায়েদ খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে রয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আপডেট দিচ্ছেন ভক্তদের।

তার শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বেশিরভাগ সময় জিমে কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবাসীদের আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে পারফর্মও করেছেন।

কেমন কাটছে তার সময়? জানতে চাইলে জায়েদ খান জানান, নিয়মিত জিম করছেন, নতুন জায়গা ঘুরে দেখছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। 

জায়েদ জানালেন, প্রায় একমাস ধরে নাকি ভাত খাচ্ছেন না তিনি। এর কারণ খাদ্যাভাসের পরিবর্তন।

জায়েদ বললেন, ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। গত ২৮ দিন ধরে একেবারে ভাত খাইনি। ভাতের বদলে ওটস-কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি। প্রচুর বয়েল ফুড, ফল, তাজা সবজি খাচ্ছি। একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি।

এ অভিনেতা জানান, ১০ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন। এরপর শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর থেকে গ্যাপ পড়ে যায়। তবে এখন আবার আগের মতো এখন আবার ব্যায়াম শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে শো করে বেড়াচ্ছেন জায়েদ। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘সামনে আরও কিছু শো রয়েছে। এজন্য নিজেকে আরও তৈরি করছি। স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার।’

কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি রয়েছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি, দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’

মন্তব্য করুন