রাজনীতি
নীতি ও আদর্শের কারণে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ নিয়েছে। শুক্রবার সম্মেলন শুরুর পরই এই প্রতিনিধি দল সম্মেলনস্থলে পৌছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।