ভার্চুয়াল হাজিরা চাইলেন সাবেক মন্ত্রী ইমরান

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিলেট কারাগার থেকে ভার্চুয়াল হাজিরা চেয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন।  এ বিষয়ে শুনানি শেষে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আদেশ পরে দেবেন বলে জানান।


এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ‘আসামির বয়স ৭৭ বছর। এ বিবেচনায় আসামিকে সিলেট কারাগারে রেখেই যাতে ভার্চুয়াল হাজিরা চেয়ে আবেদন করা হয়। তবে আমরা এ আবেদনের বিষয়ে আপত্তি জানাইনি। আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

গত বছরের ৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে মামলা করেন। এতে বলা হয়েছে, আসামি ইমরান আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসম্পূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানসমূহের নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026