জলবায়ু নিয়ে কথাবার্তা বেশি হলেও কাজ কম হয়: অর্থ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের ৩০ বিলিয়ন ডলার দরকার। তবে এত অর্থ, দাতাদের কাছ থেকে পাওয়া নিয়ে সংশয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থ দেয়ার ব্যাপারে কাঙ্খিত সাড়া দিচ্ছে না উন্নত দেশ কিংবা দাতা সংস্থাগুলো। আইএমএফ থেকে ১-২ বিলিয়ন ডলার আনতেই জান বের হয়ে যায়। জলবায়ু নিয়ে কথাবার্তা বেশি হলেও কাজ কম হয়।

পিকেএসএফ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

পিকেএসএফ মিলনায়তনে এই অনুষ্ঠানে এসময়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক চিত্র গণমাধ্যমে সঠিকভাবে উঠে আসছে না বলে ফান্ড পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে অসময়ে বন্যা, খরা, তাপপ্রবাহ ও বাড়ছে নদীভাঙন। যার মারাত্মক প্রভাব পড়ছে কৃষি, অর্থনীতি ও জনস্বাস্থ্যে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইনডেক্স-এর তথ্য বলছে, পৃথিবীতে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সাল নাগাদ দেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বাস্তুচ্যুত হতে পারে দুই কোটি মানুষ।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক চিত্র বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে যথাযথভাবে তুলে ধরতে পারছে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে গণমাধ্যমেরও আগ্রহ কম বলে মন্তব্য করেন তিনি।

জলবায়ু নিয়ে কথার চেয়ে কাজ বেশি করা উচিত বলে মন্তব্য করেন সরকারের নীতিনির্ধারকরা। জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা পরিপূর্ণভাবে গণমাধ্যমে উঠে আসছে না। এ কারণে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত অর্থ সহায়তা পাচ্ছে না বলেও তাদের মত।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026