সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগরের মতো দেশের সেরা সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৮’ শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ইরর স্কোয়াড বাংলাদেশ’ দল।

সোমবার ‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ স্লোগানে অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

চ্যাম্পিয়ন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ইরর স্কোয়াড বাংলাদেশ’ দলের সদস্যরা হলেন প্রিয়াল ইসলাম, মো. আবদুললাহ ও তাসদির আহমেদ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট (ইউসিএএসএম)। এই ফ্রগ হান্টার দলের সদস্য ছিলেন মিনজুরুল ইসলাম, রাফিন হোসেন ও সাবিত শাফি।

দ্বিতীয় রানার আপ হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেহেদি হাসান মিরাজ, আসাদুজ্জামান আসাদ ও সানজিদার দল ‘সাইবার নাট্স’।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের প্রত্যেকের জন্য ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের জন্য স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে ট্যাবলেট পিসিসহ ক্রেস্ট, রিভ এন্টিভাইরাস এবং সনদপত্র দেওয়া হয়। এছাড়া বিজয়ী দলগুলোর সদস্যরা দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবে।

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইএসপিএবি সভাপতি এম এ হাকিম, ডেফোডিল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. তৌহিদ ভুইয়া, ডলফিন কম্পিউটারর্স লিমিটেডের পরিচালক (মার্কেটিং ও অপারেশন্স) মনোয়ারুল ইসলাম,সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার আহ্বায়ক আবদুর রহমান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি খাতে সাইবার সিকিউরিটি একটি গুরুপূর্ণ বিষয়। আশা করছি এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সাইবার সিকিউরিটিতে আরও দক্ষ তরুণ কর্মী উঠে আসবে।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে দুই শতাধিক টিম নিবন্ধন করে। এরপর অনলাইনে পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৪০টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। 

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026