ভারত-বাংলাদেশের উচিত পারস্পরিক নির্ভরশীলতাকে জোরদার করা : প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের উচিত পারস্পরিক নির্ভরশীলতাকে জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করা। ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিকভাবে ফলপ্রসূ সহযোগিতার নতুন সুযোগে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ভারতীয় হাই কমিশনার।

হাই কমিশনার আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থকে উৎসাহিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করার লক্ষ্যে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তাৎপর্য সহকারে উপস্থাপন করে ভারতের বিদেশ নীতি ও উন্নয়ন কৌশল বিষয়ে বক্তব্য দেন।

তিনি ভারতের বিদেশ নীতির অগ্রাধিকারসমূহ ‌‘নেইবারহুড ফার্স্ট’,‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর মতবাদ ও ভারতের ইন্দো-প্যাসিফিক দর্শনের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দর্শন গুরুত্ব সহকারে তুলে ধরেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে, ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীভূতকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিমসটেক যার সচিবালয় ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়ার সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নের সুযোগসমূহের সেতুবন্ধন ঘটানোর দর্শনকে ধারণ করে।

হাই কমিশনার উল্লেখ করেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিকভাবে কল্যাণকর সম্পর্ক প্রতিষ্ঠা করার প্রচেষ্টা অব্যাহত রাখবে, যা পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ওপর ভিত্তি করে নির্মিত হবে, যেখানে উভয় দেশের জনগণই এই অংশীদারত্বের মূল অংশীজন হবেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026