আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর ৬, রোড ৩, বাড়ি ৮-এ অনুষ্ঠিত হলো “গণতন্ত্রের শক্তিতে নতুন প্রজন্মের বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানটির আয়োজন করে Centre for Legal Aid and Solutions (CLAS)।

সভাপতির দায়িত্বে ছিলেন CLAS-এর সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “গণতন্ত্র কেবল রাজনৈতিক ব্যবস্থার নাম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের চর্চা। জনগণের মতামত, অংশগ্রহণ এবং জবাবদিহিতা ছাড়া প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে না। তরুণরাই আগামী দিনের চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবোধ-নির্ভর নেতৃত্ব ছাড়া টেকসই গণতন্ত্র ও উন্নয়ন কল্পনাতীত।”

আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মাহমুদ আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. আকরামুল ইসলাম, ড. মো. আমিরুল ইসলাম, কানেকশন এইড-এর চেয়ারম্যান কামরুল ইসলাম, এডভোকেট আমিনুল ইসলাম বুলবুল, শিক্ষাবিদ ফেরদৌস আমিনি, জনি আখন্দ, আফাজ উদ্দিন, ইকবাল ইউসুফ বাবু সিকদার, এডভোকেট জাহিদুল ইসলাম, এডভোকেট সুমন, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, সাগরিকা এবং মো. এমদাদ হোসেন।

অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “গণতন্ত্র কেবল নির্বাচনকেন্দ্রিক হলে চলবে না। এটি প্রতিদিনের জীবনেও অংশীদারিত্বমূলক হতে হবে। নতুন প্রজন্মকে এই চেতনায় শিক্ষিত ও অনুপ্রাণিত করতে হবে।”

এডভোকেট মো. আকরামুল ইসলাম বলেন, “আইনের শাসন এবং মানবাধিকারের নিশ্চয়তা ছাড়া গণতন্ত্র কার্যকর হয় না। এজন্য তরুণ আইনজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।”

ড. মো. আমিরুল ইসলাম বলেন, “টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই সমান সুযোগ পাবে এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।”

বক্তারা সম্মিলিতভাবে তরুণদের রাজনীতি, সমাজ উন্নয়ন এবং নেতৃত্বে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তরুণদের সাহসী, সৃজনশীল এবং দায়িত্বশীল উদ্যোগই ভবিষ্যতের মূল শক্তি।”

উক্ত গোলটেবিল আলোচনা সফলভাবে সম্পন্ন হয় CLAS-এর সহযোগিতায়।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026