ক্ষতিগ্রস্ত শিল্প বাঁচাতে ঋণের মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানোর সুবিধা

দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত কিন্তু সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ নীতি সহায়তা ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে ঋণগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনা। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, আগস্ট ২০২৪-এর রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যাবসায়িক কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে। ফলে খেলাপি ঋণ বেড়েছে, যা দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছিল।

এই নীতি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো পূর্বানুমোদন প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্টে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন অবশ্যই নিতে হবে। এই নতুন নীতি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক কাঠামো পুনর্গঠন করে তাদের টেকসই ব্যবসায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ফলে একদিকে যেমন ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত হবে, তেমনি অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার হবে।

কারা পাবে এই সুবিধা?

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণবহির্ভূত কারণ বা অব্যাবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন- রাজনৈতিক অস্থিরতা, বৈষম্যের শিকার হওয়া, প্রতিশ্রুত ইউটিলিটি সংযোগ না পাওয়া, বৈশ্বিক সাপ্লাই চেইন বিঘ্ন কিংবা টাকার অপ্রত্যাশিত অবমূল্যায়ন, তারা এই সুবিধার আওতায় আসবে। তবে যে প্রতিষ্ঠানগুলো আগে কোনো ধরনের পুনঃ তফসিল বা পুনর্গঠন সুবিধা গ্রহণ করেনি, তারা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এই সুবিধা পেতে ঋণগ্রহীতাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ব্যাংকগুলোকে ছয় মাসের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে।

বিশেষ পুনঃতফসিল সুবিধা

নতুন নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ৩০ জুন ২০২৫ পর্যন্ত বিরূপমানে (যেমন- সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড লস) থাকা ঋণগুলো ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃ তফসিল করা যাবে। এর মধ্যে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধ থেকে অব্যাহতি দেওয়া হবে।

পুনঃতফসিলের জন্য ঋণগ্রহীতাকে বিদ্যমান ঋণস্থিতির কমপক্ষে ২ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হবে। যারা তিন বা তাঁর বেশিবার ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের ক্ষেত্রে ডাউনপেমেন্টের হার ১ শতাংশ বেশি হবে। পুনঃ তফসীলকৃত ঋণের সুদের হার গ্রাহকভেদে নির্ধারিত হবে, যা নীতিমালায় উল্লিখিত সর্বনিম্ন হারের চেয়ে ১ শতাংশ কম হবে।
কিস্তিগুলো মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য হবে। গ্রেস পিরিয়ডে আরোপিত সুদ আংশিক বা সম্পূর্ণভাবে আদায় করা যাবে।
অন্যান্য বিধান
নতুন ঋণসুবিধা: এই নীতি সহায়তার আওতায় ঋণগ্রহীতা তাদের কম্প্রোমাইসড অ্যামাউন্ট প্রদান না করেও নতুন ঋণসুবিধা বা বিদ্যমান ঋণসীমা বাড়ানোর সুযোগ পাবে। তবে নতুন ঋণ মঞ্জুরের আগে গ্রাহকের অতীত লেনদেনসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে হবে।

মেয়াদি ঋণ পুনর্গঠন: ৩০ জুন ২০২৫ পর্যন্ত অশ্রেণীকৃত মেয়াদি ঋণ সর্বোচ্চ দুই বছর বাড়িয়ে পুনর্গঠন করা যাবে। এ ছাড়া বিশেষ এক্সিট সুবিধার আওতায় নিয়মিত ঋণেও অতিরিক্ত এক বছর সময় দেওয়া যাবে।

ডলারের ক্ষতিপূরণ: ২০২২ সালে আমদানি করা ইউজেন্স এলসির বিপরীতে মুদ্রাবিনিময় হারের অপ্রত্যাশিত ক্ষতির কারণে সৃষ্ট অতিরিক্ত ব্যয় ব্যাংক নির্ধারিত প্রক্রিয়ায় হিসাব করবে এবং গ্রাহক-ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে ঋণ পরিশোধে সময় দেবে।

ব্যাংক পর্ষদের অনুমোদন: এই নীতি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো পূর্বানুমোদন প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন অবশ্যই নিতে হবে।

আন্ত ব্যাংক সমন্বয়: যেসব ঋণগ্রহীতার ঋণ ৩০০ কোটি টাকা বা তার বেশি, তাদের ক্ষেত্রে একাধিক ব্যাংকের সমন্বয় আন্ত ব্যাংক সভায় সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হয়, তবে বিষয়টি ‘নীতি সহায়তা বাছাই কমিটি’তে পাঠানো হবে।

যেসব ক্ষেত্রে নীতি সহায়তা মিলবে না

নীতিমালায় কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সৃষ্ট ঋণে, ইচ্ছাকৃত খেলাপি ঘোষিত ঋণে এবং পরিচালক বা তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণে এই সুবিধা দেওয়া হবে না, যদি না বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন থাকে। পুনঃ তফসিল বা পুনর্গঠনকৃত ঋণগুলোকে এসএমএ (স্পেশাল মেনশন অ্যাকাউন্ট) হিসেবে শ্রেণীকৃত করতে হবে এবং যথাযথ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026