© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভয়নগরে যৌথ বাহিনীর তল্লাশি, অস্ত্র উদ্ধার

শেয়ার করুন:
অভয়নগরে যৌথ বাহিনীর তল্লাশি, অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ১৪ অক্টোবর, ২০২৫
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপ গানসহ ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপ গান ও গুলি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তুপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’টিজে/টিকে

টিজে/টিকে

মন্তব্য করুন