ব্যাংকিং খাত এখন বড় সমস্যা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাংকিং খাত। এই খাতের সংস্কার সরকার অবশ্যই করবে, এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। তবে উন্নয়নের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে সরকারকেও কম্প্রোমাইজ করতে হয়।

বাংলাদেশ ইকোনমিক ফোরামের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে বিশেষ করে দেশের আর্থিকখাতগুলোর সংস্কারের প্রয়োজন আছে এটা আমরা স্বীকার করি। তবে চলমান উন্নয়ন থেমে যাওয়ার ভয় রয়েছে। বর্তমান উন্নয়ন ধরে রেখে সরকার নীতিগত সংস্কারের কাজ করছে।’

পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ ২০-২৩ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে ৩৬ থেকে ৩৯ শতাংশ বেসরকারি বিনিয়োগের প্রয়োজন।

ব্যাংকের সুদ হার, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি বেসরকারি বিনিয়োগের অন্যতম বাধা বলে উল্লেখ করেন তিনি।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক এইচ মনসুর বলেন, ‘আমাদের রপ্তানি বাণিজ্যের উন্নয়নে পোশাক খাত ছাড়াও রপ্তানি বহুমূখীকরণের জন্য বৈচিত্র্য আনতে হবে। পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণের কোনো বিকল্প নেই।’

রপ্তানি বাড়ানোর জন্য বিশ্বের সম্ভাবনাময় বাজারগুলো ধরতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর ‍গুরুত্বারোপ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা মোহা. আজিজুল ইসলাম সভাপতিত্বে এ অনুষ্ঠানে পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026