বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে চূড়ান্তের পথে সিইপিএ চুক্তি

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সিইপিএ) চূড়ান্ত করতে সম্মত হয়েছে দুই দেশ।

এই চুক্তিকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার পথ উন্মুক্তকারী একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করা হচ্ছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিউলে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের আস্থাভাজন উন্নয়ন সহযোগী। আমরা চাই সিইপিএ দ্রুত চূড়ান্ত হোক। এই চুক্তি কার্যকর হলে ইলেকট্রনিকস, মবিলিটি, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।’

তিনি আরও জানান, কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি আলোচনার ভিত্তিতে শুল্ক, রেমিট্যান্স ও কর সংক্রান্ত যেসব জটিলতা তারা উল্লেখ করেছেন, তা সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে কাজ শুরু করেছে বিডা। এ লক্ষ্যে বিডার ৩২ দফা ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিফর্ম এজেন্ডা’ বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এগিয়ে চলছে।

মতবিনিময়কালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশের অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। আমরা এই উন্নয়নযাত্রার অংশীদার হতে আগ্রহী।’
 
মন্ত্রী ইয়ো আরও জানান, তিনি অতীতে বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসেবে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের অগ্রগতি সবসময় কাছ থেকে দেখেছেন। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমরা চাই কোরিয়ান ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরেজমিন দেখুক কীভাবে অবকাঠামো, ডিজিটাল সেবা ও ব্যবসা সংস্কারে আমরা বাস্তব পরিবর্তন এনেছি।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পরিমাণ প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। দেশে ১৫০টিরও বেশি কোরিয়ান কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে কোরিয়ার বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলটি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবে। সফরকালে তারা সিউলে আয়োজিত ‘Gateway to Growth: Invest in Bangladesh’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে অংশ নেন এবং কোরিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীর সঙ্গে একাধিক সরকারি-বেসরকারি (জি-টু-বি) বৈঠকও সম্পন্ন করেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img

আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026