সকাল না বিকেল- শরীরচর্চার আদর্শ সময় কোনটি?

পরিবার, অফিসের কাজ ও নানা দায়িত্ব সামলে নিজের জন্য সময় বের করে শরীরচর্চা করা বেশ কঠিন বিষয়। অনেকেই নিয়ম করে ব্যায়াম শুরু করার পরিকল্পনা করেও তা ধরে রাখতে পারেন না। কেউ সকালে শরীরচর্চা করতে পছন্দ করেন, কেউ আবার বিকেলে। কিন্তু প্রশ্ন থাকে সকাল না বিকেল, কোন সময়ে ব্যায়াম করলে বেশি উপকার পাওয়া যায়? চলুন, জেনে নিই।

ফিটনেস প্রশিক্ষকদের মতে, ব্যায়াম করার সেরা সময় বলে আসলে কিছু নেই। যিনি যে সময়ে স্বচ্ছন্দে ও নিয়মিতভাবে শরীরচর্চা করতে পারেন, সেটিই তার জন্য সেরা সময়। মূল বিষয় হলো ধারাবাহিকতা, দিনের নির্দিষ্ট সময়ে নিয়মিত ব্যায়াম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ সকালে ব্যায়াম করতে ভালোবাসেন কারণ দিনটা তারা সতেজভাবে শুরু করতে পারেন।

অন্যদিকে, অনেকেই কাজের চাপ শেষে সন্ধ্যায় শরীরচর্চা করেন, যা তাদের মন ও শরীর দুই-ই প্রশান্ত রাখে। কেউ খালি পেটে ব্যায়াম করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ অল্প কিছু খেয়ে। সকালে খালি পেটে ব্যায়াম করা সহজ হলেও সন্ধ্যায় সাধারণত হালকা খাবারের পরই শরীরচর্চা হয়। কেউ একা নিরিবিলিতে ব্যায়াম করতে ভালোবাসেন, কেউ আবার জিমে অনেকের সঙ্গে।

তাই সময়, স্থান ও পদ্ধতি সবই নিজের সুবিধা অনুযায়ী ঠিক করা উচিত।

তবে সকাল ও বিকেলের ব্যায়ামের আলাদা কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সকালে ব্যায়াম করলে পাচনক্রিয়া উন্নত হয়, ক্যালরি দ্রুত ঝরে যায় এবং দিনভর শরীর থাকে সতেজ। তবে ভোরে শরীর পুরোপুরি সজাগ না থাকায় অনেকের শক্তি কম থাকে, ফলে ব্যায়াম পুরোপুরি উপভোগ করা যায় না। অন্যদিকে, সন্ধ্যায় ব্যায়াম করলে পেশির শক্তি বাড়ে, মন ভালো থাকে এবং হালকা শরীরচর্চা ঘুমের মান উন্নত করে।

তবে রাতে অতিরিক্ত ব্যায়াম করলে ঘুমের সমস্যা হতে পারে। পাশাপাশি, সারাদিনের কাজের পর শক্তি ধরে রেখে নিয়মিত ব্যায়াম করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়।

সব মিলিয়ে, ব্যায়াম করার আদর্শ সময় নির্ভর করে আপনার শরীর, জীবনযাত্রা ও লক্ষ্যর ওপর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সময়েই ব্যায়াম করুন না কেন, নিয়মিতভাবে তা চালিয়ে যাওয়া।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026